ইংরেজি বিভাগ সম্পর্কে
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর সরকারি কলেজে যে পনেরটি বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্সে পাঠদান করা হয় তাদের মধ্যে ইংরেজি বিভাগ অন্যতম। এ বিভাগটি কলা ভবনের নিচতলার দক্ষিণ পাশের্^ ছায়া-ঘেরা নিরিবিলি পরিবেশে অবস্থিত। তিরিশ বছরের অধিক সময় অতিক্রম করা বিভাগের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৩ সনে। আনুষ্ঠানিকভাবে বিভাগের কার্যক্রম শুরু হয় ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে। যে সকল ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টা ও শ্রমের বিনিময়ে বিভাগের যাত্রা শুরু হয়েছিল তাদের মধ্যে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মো. শামসুজ্জোহা এবং প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিকুল আলম অন্যতম । এছাড়া প্রাথমিক প্রতিকূলতা সামলে যাদের হাত ধরে বিভাগের উত্তরোতর সমৃদ্ধি ঘটেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর মো. মকবুল হোসেন, প্রফেসর মো. আমিনুল হক শাহ, প্রফেসর মো. নাজমুল হুদা, প্রফেসর নূর হোসেন ও প্রফেসর মো. ইসহাক আলী। বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে সর্বমোট দশ জন শিক্ষক অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে বিভাগে অনার্স বিভিন্ন বর্ষে ৭২৬ জন এবং এম এ শেষ বর্র্ষে ১৩৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। ছাত্র-ছাত্রীদের মনোরম পরিবেশে পড়াশোনার জন্য বিভাগে রয়েছে একটি সুসজ্জিত এবং মূল্যবান বই সমৃদ্ধ সেমিনার। আরও রয়েছে উন্নত পরিবেশে পাঠদান উপযোগী একটি স্মার্ট ক্লাসরুম সহ সর্বমোট তিনটি শ্রেণিকক্ষ । বর্তমান বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে সাম্প্রতিক সময়ে বিভাগে উল্লেখযোগ্য অবকাঠামো ও গুণগত শিক্ষা সহায়ক উন্নয়নকার্য সুসম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি ইংরেজি বিভাগ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী উ”চ শিক্ষা সম্পন্ন করে বিসিএস ও অনান্য সরকারি-বেসরকারি চাকুরীতে দেশে-বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। সার্বিক বিবেচনায় একথা নি:সন্দেহে বলা যায় যে, দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগ দেশব্যাপী ইংরেজি ভাষা ও সাহিত্যে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।