অর্থনীতি বিভাগ সম্পর্কে

১৯৪২ সালে কলকাতার রিপন কলেজের শাখা হিসাবে দিনাজপুরের মহারাজা গিরিজানাথ হাইস্কুল বিল্ডিংয়ে যে শিক্ষাক্রম চালু হয় তা পরবর্তীতে দিনাজপুর সরকারি কলেজ নামে পরিচিতি লাভ করে। কলেজটি প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষ হতে অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। সে সময় হতে একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হয়। ১৯৯১-৯২ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) ও মাস্টার্স কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত হয়। বিভাগীয় কার্যালয়ের ১ম কার্যক্রম বর্তমান কলাভবনের দ্বিতীয় তলায় শুরু হয়। ২০১৪ সালে সামাজিক বিজ্ঞান ভবনের ২য় তলায় অর্থনীতি বিভাগ স্থানান্তরিত হয়। অদ্যবধি এখানেই বিভাগীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বর্তমানে অর্থনীতি বিভাগে শিক্ষকের পদ ১২টি। এর মধ্যে অধ্যাপক ১ জন, সহযোগী অধ্যাপক ৩ জন, সহকারী অধ্যাপক ৪ জন এবং প্রভাষক ৪ জন এর পদ রয়েছে।
স্নাতক (সম্মান) কোর্স এ আসন সংখ্যা ১৯৫। মাস্টার্স ১ম পর্বে ১০০ এবং মাস্টার্স শেষ পর্বে ৩০০ টি করে আসনে পাঠদান কার্যক্রম চলছে।
অর্থনীতি বিভাগে ছাত্র ছাত্রীদের জন্য সেমিনারের সুবিধা আছে। সেমিনারে বিভিন্ন বর্ষের প্রায় ৪,৬১৮ টি বই আছে। যা ছাত্র ছাত্রীদের পাঠদান কার্যক্রমে সহায়তা করছে। প্রতি বছরে সেমিনারের জন্য বই ক্রয় করা হয়।
অর্থনীতি বিভাগের ছাত্র ছাত্রীদের নিয়ে ‘ওয়েলফেয়ার ক্লাব অব ইকনোমিক্স’ নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ক্লাব গঠন করা হয়েছে। এ ক্লাব অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভিন্ন শিক্ষাবিষয়ক আলোচনা, কর্মশালা, প্রকাশনা, স্বেচ্ছামূলক কাজ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়।
শিক্ষার পরিবেশ, শিক্ষাদান কার্যক্রম, সংস্কৃতিচর্চা, খেলা-ধুলা, সেমিনার কার্যক্রম এবং কলেজের প্রশাসনিক কাজে সহযোগিতার প্রতিটি ক্ষেত্রে অর্থনীতি বিভাগ সুনাম রয়েছে।