ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সম্পর্কে

বাংলাদেশের উত্তর জনপদের ঐতিহ্য ও সম্ভাবনার অহংকার, প্রাকৃতিক সৌন্দয্যের নিদর্শন সম্বলিত শ্রেষ্ঠ এবং বৃহত্তর বিদ্যাপীঠ দিনাজপুর সরকারি কলেজ। এ কলেজের পনেরোটি বিভাগের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স শ্রেণিতে পাঠদান শুরু হয় ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষ থেকে এবং মাস্টার্স শেষ পর্ব শ্রেণিতে পাঠদান শুরু হয় ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে। প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের মাঝে একাডেমিক ও সহপাঠ্যক্রমিক জ্ঞানের আলোকবর্তিকা ছড়িয়ে আসছে। বিভাগের এসব শিক্ষার্থীকে শিক্ষাদানের মাধ্যমে সত্যনিষ্ঠ, বিবেকবান, মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত সাদা মনের মানুষরূপে গড়ে তোলার জন্য অত্র বিভাগের শিক্ষকবৃন্দ অত্যন্ত প্রাণবন্ত, আন্তরিক, সচেষ্ট এবং নিবেদিত।

বিশ্বায়নের এ যুগে চতুর্থ শিল্প বিপ্লব ,এসডিজি-৪ এবং একবিংশ শতাব্দীর নতুন নতুন চেলেঞ্জ মোবিলায় তীব্র প্রতিযোগিতাময় এ বিশ্বে টিকে থাকতে , দেশ ও জাতির কাঙ্খিত সমৃদ্ধি নিশ্চিত করতে, সৃজনশীল চিন্তা ও চেতনার বিকাশ, জীবন-জীবিকার মানোন্নয়ন ও মানবিক গুণাবলীর বিকাশে এবং কাঙ্খিত মিশন -ভিশন অর্জনে ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ তাদের মেধাবী শিক্ষার্থীদের বিষয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। আমাদের আগামী প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অভিযোজন ,সক্ষম, প্রযুক্তিস্পর্শী ও দক্ষ মানব সম্পদরূপে গড়ে তুলতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানীত শিক্ষকগণ নিরলসভাবে সেবা প্রদানসহ অর্পিত দায়িত্ব পালন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ বলে আমি প্রত্যাশা রাখি।