রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স খোলা হয় ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষ থেকে। এ বিভাগে স্নাতক (সম্মান), প্রিলিমিনারি টু মাস্টার্স এবং স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ের পৌরনীতি ও সুশাসন বিষয়েও পাঠদান করা হয়। এ বিভাগে নিয়মিত ক্লাস, সেমিনার, ক্লাস টেস্ট, ইনকোর্স পরীক্ষা, প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে উৎসাহিত করা হয় এবং প্রতি বছরই শিক্ষাসফরের আয়োজন করা হয়, যা তাদের ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়তা করে। এছাড়া নবীনবরণ, বিদায় ও বার্ষিক শ্রেণি উৎসবের আয়োজন করা হয়।
এ বিভাগে অভিজ্ঞ ও উচ্চশিক্ষিত শিক্ষকগণ পাঠদান করেন, যাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশে নিবেদিতপ্রাণ। বিভাগে রয়েছে একটি সুন্দর ও সুসজ্জিত সেমিনার লাইব্রেরি, যেখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পাশাপাশি বিখ্যাত অনেক গ্রন্থ, যা লেখাপড়া ও গবেষণার জন্য অত্যন্ত সহায়ক।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। যেমন : বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি