Department Head
উত্তরবঙ্গ তথা বৃহত্তর দিনাজপুর জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর সরকারি কলেজ। কলেজের পনেরোটি বিভাগের মধ্যে হিসাববিজ্ঞান বিভাগ একটি ঐতিহ্যবাহী এবং বৃহত্তম বিভাগ । ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে গুটিকয়েক মেধাবী শিক্ষার্থী ভর্তির মাধ্যমে বিভাগটির পথ চলা শুরু হয়েছিল। যোগ্যতাসম্পন্ন মানব সম্পদ তৈরীতে এই বিভাগের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে তথ্য-প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবং সর্বোপরি তীব্র প্রতিযোগিতার আবহে আমাদের শিক্ষার্থীরা দেশে-বিদেশে তাদের দক্ষতা দিয়ে আলো ছড়াচ্ছে। বর্তমান শিক্ষার্থীরাও প্রতি বছর অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক জগতে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। বর্তমানে বিভাগটি প্রায় ১২৫০(এক হাজার দুই শত পঞ্চাশ) মেধাবী মুখ নিয়ে মাথা উচু করে গৌরবের সাথে তার দায়িত্ব পালন করে চলেছে।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আমি এ বিভাগের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।