পদার্থবিজ্ঞান বিভাগ সম্পর্কে

দিনাজপুর সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত ইতিহাস (১৯৭২)

দিনাজপুর সরকারি কলেজ, উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে, স্বাধীনতা-পরবর্তী সময়েই উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় ১৯৭২ সালে পদার্থবিজ্ঞান বিষয়ে সম্মান (অনার্স) কোর্স চালু করা হয়।

এই কোর্স চালুর মাধ্যমে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিগতভাবে দক্ষ মানবসম্পদ তৈরির পথ সুগম হয়। শুরুতে সীমিত অবকাঠামো ও ল্যাবরেটরি সরঞ্জাম নিয়ে যাত্রা শুরু করলেও শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের আগ্রহ এবং প্রশাসনিক সহায়তায় বিভাগটি ধীরে ধীরে পূর্ণতা লাভ করে।

প্রথমদিকে ছাত্রসংখ্যা কম থাকলেও ধীরে ধীরে এটি কলেজের অন্যতম গুরুত্বপূর্ণ ও চাহিদাসম্পন্ন বিভাগে পরিণত হয়।

মূল বৈশিষ্ট্যসমূহ:

১৯৭২ সালে অনার্স কোর্সের যাত্রা শুরু। প্রতিষ্ঠাকালীন সময় ছাত্র/ছাত্রী সংখ্যা ৫০ জন ।ঐ সময়েই একটি আধুনিক পদার্থবিজ্ঞান ল্যাবরেটরি গঠনের উদ্যোগ অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষকদের হাত ধরে শিক্ষা ও গবেষণার উন্নয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠ্যক্রম ও পরীক্ষা ব্যবস্থা অনুসরণ পদার্থবিজ্ঞান বিভাগের এই যাত্রা। দিনাজপুর সরকারি কলেজকে উত্তরাঞ্চলের একটি অন্যতম বিজ্ঞান শিক্ষাকেন্দ্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে বিভাগে ৫টি ল্যাব, একটি সেমিনার ও একটি ডিজিটাল ক্লাসরুম রয়েছে। বিভাগে ৭ জন শিক্ষক, ১ জন প্রর্দশক ও ৩ অফিস সহায়ক রয়েছে।

বিভাগে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৭২০ জন।

সবশেষ ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পাসের হার ৬৭%

সবশেষ ২০২২ সালের মাস্টার্স শেষ বর্ষ পাসের হার ৭০%