ড. আব্দুল মালেক

জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি ও বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষা কার্যক্রমে আধুনিকায়নের পাশাপাশি গণিত শিক্ষার বিকল্প নেই। মানবজীবনের এমন কোন দিক নেই যেখানে গণিতকে বাদ দিয়ে অগ্রসর হওয়া যায়। গণিত হল জ্ঞানের একটি ক্ষেত্র, যাতে সংখ্যা ও সূত্র সম্পর্কিত কাঠামো এবং সেগুলির মধ্যে থাকা স্থানগুলি, পরিমাণ ও পরিবর্তনগুলি অন্তভুক্ত থাকে।