রসায়ন বিভাগ সম্পর্কে

1942 সালে প্রতিষ্ঠিত দিনাজপুর সরকারি কলেজ উত্তরবঙ্গের একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা ও সমাজ উন্নয়নে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে রসায়ন বিভাগ দিনাজপুর সরকারি কলেজের অন্যতম বিভাগ,যেখানে স্নাতক (পাশ), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ১ম পর্ব এবং স্নাতকোত্তর শেষ পর্ব ডিগ্রি প্রদান করা হয়। 1942 সালে শুরু হলেও প্রথম দিকে কেবল বিজ্ঞান বিভাগের আই. এসসি. শেণিতে রসায়ন পড়ানো হতো। 1994-95 সালে সরকার সম্মান কোর্স চালু করে, যা পরবর্তীতে 1994-95 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত হয়। 1998-99 সালে স্নাতকোত্তর শেষ পর্ব এবং 1998-99 সালে স্নাতকোত্তর প্রথম পর্ব চালু করে। বিভাগটি এখন প্রতি বছর প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে ভৌত, অজৈব এবং জৈব রসায়ন শাখায় শিক্ষিত করে, যার জন্য সুসজ্জিত  ৪ টি পরীক্ষাগার এবং একটি সেমিনার লাইব্রেরি রয়েছে। 6 জন নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, এবং 4 জন সহায়ক কর্মী নিয়ে, বিভাগটি 10 জন শিক্ষক ও কর্মচারী অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলী স্যারের নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে। বিভাগের অ্যালামনাইরা শিক্ষাজীবন শেষে দেশে এবং বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছেন। শিক্ষাবিদদের পাশাপাশি, শিক্ষার্থী এবং অনুষদরা সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সুষম উন্নয়নকে উৎসাহিত করে। মাঝে মাঝে বিভাগে বৈজ্ঞানিক সম্মেলন এবং সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের জন্য  The Electron Warriors Club নামে একটি ক্লাবের মাধ্যমে বৃক্ষরোপন,বিশ্ব পরিবেশে দিবস বিভিন্ন দিবস উদযাপন করা হয়।