দিনাজপুর সরকারি কলেজ গ্রন্থাগার
গ্রন্থাগার কলেজের একাডেমিক কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ। ১৯৪২ সালে দিনাজপুর সরকারি কলেজের যাত্রা শুরু থেকে অত্র কলেজ গ্রন্থাগার জ্ঞানার্জন, তথ্য বিতরণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। শিক্ষার্র্থীদের জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধিতে গ্রন্থাগারটি গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে। দিনাজপুর সরকারি কলেজ গ্রন্থাগার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী এবং শিক্ষার্থীদের একটি মহামূল্যবান সম্পদ।
বর্তমানে অত্র কলেজ গ্রন্থাগারটিতে ২৯০০০ এর বেশি বই আছে। এছাড়া গ্রন্থাগারটি ম্যাপ, এ্যটলাস, গ্লোব, ডিকশনারী , ওয়ার্ল্ডবুক, এনসাইক্লোপিডিয়া, বাংলাপিডিয়া, সাময়িকী ও পত্র-পত্রিকার একটি বিশাল সমাহার। গ্রন্থাগারটির একটি নিজস্ব দ্বি-তল ভবন আছে, যেখানে একসাথে প্রায় ২০০ জন শিক্ষার্থী পড়াশুনা করতে পারে।
সেবা সহজিকরণ
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্স চার্টার)












