রোভার স্কাউট গ্রুপ

দিনাজপুর সরকারি কলেজ রোভার গ্রপ সম্পাদক ড. মো. বাবুল হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, রোভার স্কাউট লিডার জনাব মণীষ কুমার রায়, প্রভাষক, রসায়ন বিভাগ, জনাব মনোয়ারুল ইসলাম, প্রদর্শক, প্রাণিবিদ্যা বিভাগ, গার্ল-ইন-রোভার লিডার জনাব পম্পা রানী দেবনাথ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ।
দিনাজপুর সরকারি কলেজে লর্ড ব্যাডেন পাওয়েল এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০০ সালে কিছু উদ্যমী তরুণদের নিয়ে এই কলেজের রোভার স্কাউট দল তাদের যাত্রা শুরু করে। বর্তমানে এই কলেজের রোভার স্কাউট ইউনিটের ৩টি উপদল রয়েছে, যার মোট সদস্য সংখ্যা ৭৫ জন। দিনাজপুর সরকারি কলেজের নেতৃত্বে ২০১৭ সালের ২৮২তম বেসিক কোর্স সম্পন্ন হয়। রোভার স্কাউটিং এর এই পথ পরিক্রমায় এই আন্দোলনের সাথে যুক্ত সদস্যরা শুধু নিজেদেরকে দক্ষ নেতৃত্ব দেয়ার মতো যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেনি, বরং একই সাথে দেশ বা জাতির সেবায় বিভিন্নভাবে আত্মনিয়োগ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। রোভার স্কাউট দিনাজপুর সরকারি কলেজের সদস্যরা জাতীয় দিবসসমূহের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়া কোভিড-১৯ দুর্যোগের সময় স্বা¯’্য সচেতনতা তৈরির জন্য জনগণের মাঝে প্রচারণা চালিয়েছে এবং মাস্ক বিতরণ করেছে। তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করেছে। ডেঙ্গু সচেতনার জন্য প্রচারণা কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরি”ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের মহতী কর্মসূচি পরিচালনা করেছে।