অধ্যক্ষ
দিনাজপুর সরকারি কলেজের অফিসিয়াল ওয়েব সাইটে স্বাগতম। আমি আশাকরি এ ওয়েব সাইটটি অংশীজনদের প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য চাহিদা পূরণে সক্ষম হবে।
গৌরবময় র্দীঘ পথপরিক্রমায় দিনাজপুর সরকারি কলেজের কাঠামোগত পরিবর্তন ও পরিবর্ধন সাধিত হয়েছে, বর্তমানে এটি শুধু বাংলাদেশেই নয় বরং এশিয়ার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় এ কলেজের শিক্ষার্থীদের রয়েছে সাবলীল পদচারণা।
বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে যেমন -বি এন সি সি, রোভার স্কাউট, রেডক্রিসেন্টের সদস্য হিসেবে শিক্ষার্থীরা পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি। এ কলেজে রয়েছে একটি দক্ষ,অভিজ্ঞ এবং নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী যাঁদের অনেকেরই পি এইচ ডি ও এম ফিল ডিগ্রি রয়েছে। প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী এই কলেজ থেকে লেখাপডা শেষ করে কর্মজীবনে প্রবেশ করছে।
জ্ঞান ও তথ্যের উন্মুক্ত প্রবাহের ফলে বিশ্বের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনশীল আবহের সাথে শিক্ষার্থীদের খাপ খাইয়ে চলার সক্ষমতা তৈরিতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত মানবসম্পদ তৈরিতে দিনাজপুর সরকারি কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক
অধ্যক্ষ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর