জেসমিন আরা বেগম
উত্তরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর সরকারি কলেজ। প্রাণিবিদ্যা বিভাগ অত্র কলেজের একটি ঐতিহ্যবাহী বিভাগ। ১৯৭৩ সাল এ বিভাগের যাত্রাপথ শুরু হয়। সুদীর্ঘ এ সময়ে প্রাণিবিদ্যা হারিয়েছে অনেক গুণী শিক্ষক, প্রতিভাবান ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ বিভাগ থেকে উত্তির্ণ হয়ে অনেক শিক্ষার্থী দেশ বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। বর্তমানে এ বিভাগে মেধাবী স্মর্ট কর্মকর্তাগণ শিক্ষা দানের কাজে নিয়োজিত আছেন। তাঁরা স্মার্ট টিভির মাধ্যমে তত্ত¡ীয় ও ব্যবহারিক ক্লাসসমূহ শিক্ষার্থীদের নিকট সহজ করে তুলেছেন। আমি এ বিভাগের সর্বাঙ্গীন মঙ্গল ও সফলতা কামনা করছি।